দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশী করে ৫ কেজি গাঁজা সহ ছাদেক নামে এক মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 03 নভেম্বর, 2025 1 বার পঠিত
গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশী করে ৫ কেজি গাঁজা সহ ছাদেক নামে এক মাদক কারবারি গ্রেফতার

সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি

মোঃ সুমন মিয়া 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ ছাদেক নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার এস,আই সেলিম রেজা, এসআই তাহসিন ও এএসআই আলমগীর সঙ্গীয় মোবাইল–১ ও মোবাইল–২ ফোর্সসহ। গ্রেফতার ব্যক্তির নাম ছাদেক হোসাইন, তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার জাফর আলমের ছেলে। পুলিশ জানায়, আটককৃত গাঁজা ‘আতাউল্যাহ স্পেশাল’ নামের একটি বাস থেকে তল্লাশী করে গাঁজা উদ্ধার করা হয়েছে।

আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকা থেকে গাঁজাগুলো কিনে নাটোর জেলার দিকে নিয়ে যাচ্ছিলেন। আটককৃতের টিকিট চেক করেও দেখা গেছে, তিনি কুড়িগ্রাম থেকে নাটোরগামী ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম