দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

‎৬ নভেম্বর গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস পালিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 06 নভেম্বর, 2025 1 বার পঠিত
‎৬ নভেম্বর গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস পালিত

মোঃ সুমন মিয়া, সাদুল্লাপুর প্রতিনিধি: আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার সাঁওতাল হত্যা দিবস। তিন সাঁওতাল হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের বিচার ও ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শোক মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সাঁওতালরা।

‎২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশ, চিনিকল কর্তৃপক্ষ ও প্রভাবশালীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ত্রিমুখী সংঘর্ষে মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমরম নিহত হন। এছাড়াও ৩০ সাঁওতাল ও ৬ পুলিশ আহত হন। আহত অনেক সাঁওতাল এখন পঙ্গু অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সাঁওতাল পল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়। মামলা দুটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

‎দিবসটি উপলক্ষে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির দুটি অংশ পৃথক পৃথকভাবে শোক মিছিল, সমাবেশ, মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এক অংশ গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তন ও অপর অংশ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে কর্মসূচি পালন করবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম