শরণখোলায় বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের জনসভা অনুষ্ঠিত
মোঃ মনিরুজ্জামান খান, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং এম.পি হতে পারি তাহলে শিক্ষার মান উন্নয়ন কবলিত বলেশ্বর নদী শাসন ও পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করার প্রতিশ্রুতি দিয়ে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়ন বিএনপি’র আয়োজনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ এবিএম ওবায়দুল ইসলাম এ কথা বলেন।
৬ নভেম্বর বিকাল ৪:০০ টায় সাউথখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, মোড়লগঞ্জ রওশন আরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বক্তব্য রাখেন, যুবদল নেতা আলমগীর হোসেন, মানিক হোসেন উজ্জ্বল, সম্প্রদায়ের পক্ষ থেকে লিটন মন্ডল।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026