দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গোবিন্দগঞ্জে বাদল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন 

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 07 নভেম্বর, 2025 1 বার পঠিত
গোবিন্দগঞ্জে বাদল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন 

মোঃ সুমন মিয়া, সাদুল্যাপুর

গোবিন্দগঞ্জে বাদল চন্দ্র বর্মন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন।

 

এসময় বক্তব্য রাখেন নিহতের ছেলে শুভ চন্দ্র বর্মণ, স্ত্রী মমতা রানী, মা রাধিকা রানী, ভাতিজি অনু রানী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বিমান সাও, ইউপি সদস্য খিজির উদ্দিন মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইউনিয়ন সভাপতি মিলুময় রায় প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বাদলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ১৪ দিনেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী সড়কে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।

 

জানা গেছে, গত ২৪ অক্টোবর সকাল ৮টার দিকে ক্রোড়গাছা (হিন্দুপাড়া) গ্রামের মৃত বারেন্দ্র নাথ বর্মনের ছেলে বাদল চন্দ্র বর্মনের ছেলের বসতবাড়ির উঠানে থাকা সামান্য একটি জিগনী গাছ কাটাকে কেন্দ্র করে সপ্তম চন্দ্র বর্মন, কানাই চন্দ্র বর্মন, প্রশান্ত চন্দ্র বর্মন, সুধীন চন্দ্র বর্মন, শ্যামলী রানী, রুপালী রানী ও নিলাম বালা মিলে সংঘবদ্ধ হয়ে রাম দা, লোহার রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদলের মাথা, বুক ও পায়ে স্বজোরে আঘাত করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় ২৭ অক্টোবর নিহতের ভাই সাধন চন্দ্র বর্মন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম