দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 07 নভেম্বর, 2025 1 বার পঠিত
মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ মঈন উদ্দিন উজ্জ্বল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল গ্রামে দুধ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুধ মিয়া উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজন মিয়ার ছেলে। কয়েকদিন আগে তিনি সুন্দাদিল গ্রামে

ফুফাতো ভাইয়ের ছেলে বেনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বৃহসপ্রতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বেনু মিয়া নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুনসহ একদল পুলিশ

ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় দুধ মিয়ার মরদেহ উদ্ধার করে।

 

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে।

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম