দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর দ্বি-মূখী ইসলামীয়া দাখিল মাদরাসার   সুপার মুহা. রেজাউল  করিমের বিরুদ্ধে গোপনে ম্যানেজিং কমিটি গঠনসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 07 নভেম্বর, 2025 1 বার পঠিত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর দ্বি-মূখী ইসলামীয়া দাখিল মাদরাসার    সুপার মুহা. রেজাউল   করিমের বিরুদ্ধে গোপনে ম্যানেজিং কমিটি গঠনসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে

এ ঘটনার প্রতিবাদে বুধবার (৬ নভেম্বর) দুপুরের দিকে ওই মাদরাসায় এলাকাবাসী ও অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সুপারের নিকট গোপন কমিটি গঠনের ব্যাখ্যা জানতে চান। এসময় মিথ্যার আশ্রয় নিয়ে দ্রুত মাদরাসা ত্যাগ করেন মুহা. রেজাউল করিম।

মাদরাসাটির অভিভাবকসহ স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে ইসবপুর দ্বি-মূখী ইসলামীয়া দাখিল মাদরাসায় সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন মুহা. রেজাউল করিম। এরপর থেকে তিনি নিয়োগ বাণিজ্যসহ নানা ধরনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এরই ধারাবাহিকতায় কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির সঙ্গে আতাঁত করে গত ২৫ অক্টোবর মাদরাসার ম্যানেজিং কমিটি গোপনে গঠন করেছেন এই সুপার রেজাউল করিম। সেখানে তার শ্যালক মনজুরুল ইসলামকে সভাপতি বানিয়েছেন। অথচ এই মনজুরুলের বাড়ি মাদরাসা থেকে ১৫ কিলোমিটার দূরে কামারপাড়ার হাটবামুনী গ্রামে। সামনে একাধিক পদে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে গোপন কমিটি গঠন করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

 

এদিকে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের বিষয়টি সম্প্রতি ফাঁস হলে ফুসে ওঠেন অভিভাবক ও এলাকাবাসী। সুপার রেজাউল করিমের এই অনিয়মের প্রতিবাদে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।

সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি

মোঃ সুমন মিয়া

সাদুল্যাপুর গাইবান্ধা

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম