রংপুর ডক্টরস কমিউনিটি হাসপাতালে রোগীর মৃ*ত্যুকে ঘিরে উত্তেজনা, দালাল চক্রের বিরুদ্ধে ক্ষোভ ও রোগীর স্বজনদের আটক রাখার অভিযোগ
মোঃ সুমন মিয়া, সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি:
রংপুরের বেসরকারি রংপুর কমিউনিটি (ডক্টরস) হাসপাতাল-এ হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃ*ত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রোগীর নাম মোকসেদ (৫০), তিনি নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, হার্টের সমস্যা নিয়ে মোকসেদকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ভুল বুঝিয়ে অবৈধভাবে একটি বন্ডে স্বাক্ষর করিয়ে নেন। পরে দ্রুততার সঙ্গে রোগীর হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরিবারের মতে একেবারেই অপ্রয়োজনীয় ছিল।
স্বজনদের অভিযোগ, হাসপাতালের সঙ্গে যুক্ত একটি দালাল চক্র দেড় লাখ টাকা হাতিয়ে এই অপারেশনের ব্যবস্থা করে। তাদের দাবি, অপারেশন চলাকালীনই মোকসেদের মৃ*ত্যু হয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পরে আইসিইউতে মৃ*ত*দেহকে জীবিত হিসেবে প্রদর্শনের চেষ্টা করে।
পরবর্তীতে স্বজনদের সন্দেহ হলে তারা জোর করে আইসিইউতে প্রবেশ করে মোকসেদকে মৃ*ত অবস্থায় দেখতে পান। এ দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করলে হাসপাতালের কর্মচারী ও পেটোয়া বাহিনী স্বজনদের ওপর হা*ম*লা চালায় বলে অভিযোগ ওঠে। এতে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন। স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত ৯টা থেকেই এই উত্তেজনা বিরাজ করে।
এ ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হাসপাতাল ঘেরাও করে দোষীদের শাস্তি ও ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানায়। তাদের অভিযোগ, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এদিকে, এলাকাবাসী দ্রুত ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট চিকিৎসক ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026