কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পেলেন শকু, আবেদ বঞ্চিত পুনঃবিবেচনার দাবী!! তৃনমূলে অসন্তোষ
মোঃ আব্দুল মুবিন, কুলাউড়া প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয় কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পেলেন শওকত ইসলাম শকু।
নির্যাতিত কারাভোগী ও ত্যাগী নেতা এডভোকেট আবেদ রাজা বঞ্চিত হওয়ায় বিএনপির তৃণমূলে অসন্তোষ, সর্ব মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জোড়।
জানাযায় –দেশের অন্যান্য সংসদীয় আসনের মত অন্য দলে মনোনয়ন প্রত্যাশী একক থাকলেও বিএনপিতে ছিলেন একাদিক তন্মধ্যে এডভোকেট আবেদ রাজা,শওকত ইসলাম শকু,সাবেক ভিপি সৈয়দ জুবায়ের আলী,ভিপি রওসন,জোট থেকে এডভোকেট নবাব আলী আব্বাস খান, প্রমূখ।
অবশেষে বিএনপি নেতা শওকত ইসলাম শকু মনোনয়ন পাওয়ায় তৃণমূলে ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায়। নেতা কর্মীরা সমালোচনা করে বলেন — মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এডভোকেট আবেদ রাজা একজন যোগ্য ও সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তি, বিগত ফ্যাসিবাদের শাসন আমলে কারাভোগ সহ অনেক নির্যাতন স্বীকার এই মজলুম নেতাকে মনোনয়ন না দেওয়াতে তারা হতাশ।
অন্যদিকে এডভোকেট আবেদ রাজা নেতা কর্মীদের নিয়ে শোডাউন করে মনোনয়ন পূনরায় বিবেচনা করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026