দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কিশোরগঞ্জে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জামায়াতে ইসলামী কর্মীদের মাঠে অবস্থান

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 13 নভেম্বর, 2025 1 বার পঠিত
কিশোরগঞ্জে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জামায়াতে ইসলামী কর্মীদের মাঠে অবস্থান

আনিসুজ্জামান, স্টাফ রিপোর্টার, কটিয়াদী (কিশোরগঞ্জ) :(১৩নবেম্বর,বৃহস্পতিবার) ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভোর থেকেই কিশোরগঞ্জ শহরে অবস্থান নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ভোর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ চওড়া পয়েন্টে দলটির নেতারা জনসাধারণের নিরাপত্তায় সতর্ক অবস্থান নেন।

 

সকাল থেকে পুরান থানা এলাকাসহ সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে জামায়াতের নেতাকর্মীদের অবস্থান দেখা যায়।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা-কর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।

 

জামায়াতের এই সতর্ক অবস্থানের মাধ্যমে তারা স্থানীয়দের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন এবং সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন ও স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম