দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গাইবান্ধায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভয়াবহ জালিয়াতি ও অনিয়মের প্রমাণ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 13 নভেম্বর, 2025 1 বার পঠিত
গাইবান্ধায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভয়াবহ জালিয়াতি ও অনিয়মের প্রমাণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভয়াবহ জালিয়াতি ও অনিয়মের প্রমাণ মিলেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদে। তদন্তে অনিয়ম নিশ্চিত হওয়ায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের সচিব আজিজুর রহমান।

 

এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে অন্যের কাছে হস্তান্তর করে আইনবিরুদ্ধ কার্যক্রমে জড়িত হয়েছেন, যা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যভান্ডার (BDRIS)-এর নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

 

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, গত এক বছরে একই দম্পতিকে একাধিকবার পিতা-মাতা দেখিয়ে ২০টি ভুয়া জন্ম নিবন্ধন ইস্যু করা হয়। এর মধ্যে রুমি বেগমকে ১১টি ও রবিউল হাসানকে ৯টি জন্ম সনদে মাতা ও পিতা হিসেবে দেখানো হয়। যাচাই-বাছাইয়ে এসব নিবন্ধন ভুয়া প্রমাণিত হয়।

 

এর আগেও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনিয়মের অভিযোগে গত ১৩ জুলাই ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম চেয়ারম্যানের নিবন্ধন ক্ষমতা স্থগিত করেছিলেন। বর্তমানে ইউনিয়নের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ মো. সালাহউদ্দিন।

 

স্থানীয়দের অভিযোগ, জন্ম নিবন্ধন জালিয়াতির পাশাপাশি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিভিন্ন সরকারি ভাতা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও অনিয়মের সঙ্গে জড়িত। ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে।

 

দামোদরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন বরখাস্ত জাহাঙ্গীর আলম। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে আসছেন।

 

এ ছাড়াও চেয়ারম্যান হওয়ার আগে তিনি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাঠকর্মী ছিলেন। তখনও দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে তিনি বরখাস্ত হয়েছিলেন এবং আত্মসাৎ করা অর্থ পরবর্তীতে ফেরত দেন।

 

এসব অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম