দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চাটখিলে এম পি প্রার্থীর গন সংযোগে হামলার অভিযোগ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 14 নভেম্বর, 2025 1 বার পঠিত
চাটখিলে এম পি প্রার্থীর গন সংযোগে হামলার অভিযোগ

তাজুল ইসলাম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি:

চাটখিলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে যুবদলের হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ১৩ (নভেম্বর) নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,জামায়াতের মনোনীত এমপি পার্থীর গণসংযোগ চলাকালীন যুবদল হামলা করে এতে

এতে উভয় পক্ষের ৬ ( ছয়) জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

হামলার প্রতিবাদে জামায়াতের নেতা কর্মীরা চাটখিল পৌর বাজারে বিক্ষোভ মিছিল করে

 

পরে একই এলাকার বিএনপির ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীর পাল্টা বিক্ষোভ মিছিল করেন, এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হনিফ দাবি করেন, ইটপুকুরিয়া গ্রামের মসজিদে জামায়াত নেতারা ভোট চাইতে গিয়ে ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে এতে স্থানীয় এক মুরুব্বি আপত্তি জানালে এ নিয়ে তর্কবিতর্ক হতে থাকলে সময়ের সাথে সাথে লোকজন জড়ো হতে থাকে এবং জামায়াতের নেতাকর্মীরা আমাদের ছাত্রদল-যুবদলের পাঁচজন কে আহত করে।

 

পরে চাটখিল বাজারে এসে উল্টো বিক্ষোভ করে এবং বিএনপির বিরুদ্ধে কুৎসা প্রচার করে। আমরা পালটা বিক্ষোভ করেছি। পবিত্র মসজিদে নির্বাচনী জনসংযোগ করাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

 

চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক বলেন, যুবদলের নেতারা আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে অকারণে হামলা চালিয়েছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, পরবর্তী পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

 

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন বলেন, একজন প্রার্থীর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ মৌখিকভাবে পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম