দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

টঙ্গীতে নবজাতককে মাটিচাপা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য: মাদকাসক্ত মা–বাবাকে নগদ অনুদান, ক্ষোভ এলাকাবাসীর

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 16 নভেম্বর, 2025 1 বার পঠিত
টঙ্গীতে নবজাতককে মাটিচাপা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য: মাদকাসক্ত মা–বাবাকে নগদ অনুদান, ক্ষোভ এলাকাবাসীর

মোঃ ফরিদ হোসেন: গাজীপুরের টঙ্গীতে নবজাতককে মাটিচাপা দেওয়ার হৃদয়বিদারক ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে তীব্র আলোড়ন ও ক্ষোভ। স্বামী–স্ত্রী দুজনই পুলিশি জিজ্ঞাসাবাদে নবজাতককে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

 

ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) ওই দম্পতিকে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এলাকাবাসীর মধ্যে।

 

স্থানীয়দের দাবি, অভিযুক্ত মা–বাবা দুজনই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাদের দায়িত্বহীনতা ও নিষ্ঠুরতার কারণেই নবজাতকের জীবন বিপন্ন হয়েছে। এলাকাবাসীর চাপের মুখে বর্তমানে ওই নবজাতককে লালন–পালন করছেন এক স্থানীয় মহিলা।

 

অনুদান প্রসঙ্গে এলাকাবাসীর প্রশ্ন, “যদি অনুদান দেওয়ার প্রয়োজন হয়, তবে সেটি সেই নবজাতককে এবং যিনি শিশুটিকে লালন–পালন করছেন, তাকেই দেওয়া উচিত ছিল।”

 

ঘটনাটিকে কেন্দ্র করে মানবিকতা, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় সহায়তা প্রদানের নীতিমালা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে স্থানীয় মহলে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম