জামাতের কোরআন শরীফ হাতে নিয়ে ভোট চাওয়ার বিরুদ্ধে কঠোর সমালোচনা — বড়াইগ্রামকে পৃথক উপজেলা করার প্রতিশ্রুতি
স্টাফ রিপোর্টার: আলমগীর কবির
নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আঃ আজিজ বলেছেন, “ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”
বড়াইগ্রামে নির্বাচনী সভায় হাতে কোরআন শরীফ নিয়ে ভোট চাওয়ার ঘটনা তিনি তীব্র সমালোচনা করেন। ব্যক্তি যেই হোক, ভোট দেব ধানের শীষে” — নেতাদের অঙ্গীকার
সভায় উপস্থিত নেতারা বলেন,
“প্রার্থী যেই হন, ধানের শীষের বিকল্প নেই। মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইতে হবে।”
বড়াইগ্রামকে পৃথক উপজেলা করার প্রতিশ্রুতি প্রসঙ্গে
আলহাজ্ব মোঃ আঃ আজিজ ঘোষণা দেন—
বড়াইগ্রামকে স্বতন্ত্র উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে
ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগ সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন তিনি বলেন, “জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের প্রতিশ্রুতির বাহক।” জামাতের কৌশল নিয়ে সতর্কতা বক্তারা অভিযোগ করেন, জামায়াতে ইসলাম তালিম কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে নারীদেরকে প্রভাবিত করে ভোট বৈঠা পরিচালনা করছে।
এ বিষয়ে নেতারা উপস্থিত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি বড়াইগ্রাম-
বক্তারা বলেন, সাবেক নেতা মরহুম আব্দুস সাত্তারের অক্লান্ত পরিশ্রমে বড়াইগ্রাম বিএনপির দুর্গে পরিণত হয়েছে।
বর্তমানে চক বড়াইগ্রাম এলাকায় ৯৫% ভোটার বিএনপি-সমর্থক বলে দাবি করেন তারা।
সভায় মরহুম সাত্তারের বড় ছেলে মোঃ ওমর আলীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সভায় যারা উপস্থিত ছিলেন-
প্রধান অতিথি
আলহাজ্ব মোঃ আঃ আজিজ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপি নাটোর জেলা
সদস্য সচিব, নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর)
প্রধান বক্তা
এ্যাড. এম শরিফুল হক মুক্তা
সদস্য সচিব, বিএনপি নাটোর জেলা
সাধারণ সম্পাদক, নাটোর জেলা আইনজীবী সমিতি
বিশেষ অতিথি
অধ্যক্ষ মোঃ আশরাফ আলী সদস্য নাটোর জেলা বিএনপি।
মোঃ ইসাহাক আলী সাবেক চেয়ারম্যান।
মোঃ বেলাল হোসেন সাবেক সিনিয়র সভাপতি বড়াইগ্রাম পৌর বিএনপি ।
মোঃ মোস্তাফিজুল হক বকুল সাধারণ সম্পাদক বড়াইগ্রাম পৌর যুবদল।
সভাপতিত্ব করেন
মোঃ আব্দুল মান্নান চৌধুরী
সাবেক সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপি
এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026