নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিশাল সমাবেশ ও রেলী
তাজুল ইসলাম, সোনাইমুড়ি নোয়াখালী প্রতিনিধি: গতকাল (১৬) নভেম্বর রবিবার সকাল ১১ টার সময়, নোয়াখালী কোট প্রাঙ্গন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের ১ দফা দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর সত্তাধিকারী জহিরুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মিরাজ সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাসেল সাংবাদিক, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সকল সদস্য এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পাবেল হোসেন ( সুদী সেলিম) বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত হাজার হাজার ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা।
সকাল সাড়ে ১১ টার মধ্যে সমাবেশ স্থলে লোকে লোকারণ্য হয়ে উঠে, ১ দফা এক দাবি নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানকে সামনে রেখে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পাবেল হোসেন ( সুধী সেলিম) বলেন।
আমরা নিজেকে ছোট রাখতে পছন্দ করি,
যখন কথা সম্মানে আসে তখন মনে হয় নোয়াখালী বিভাগ হওয়া দরকার, কুমিল্লার সাথে নোয়াখালী বিভাগ হওয়া ,
এটা মানায় না এটা বে মানান কারন গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন নোয়াখালীর অ্যাম্বুলেন্স আটকে মানুষ মেরে ফেলেছে।
নোয়াখালীর বাস আটকিয়ে মানুষকে কষ্ট দিয়েছে এজন্য, কু — দিয়ে গটিত কুমিল্লা নোয়াখালীকে নিয়ে বিভাগ হবে এটা মেনে নেওয়া যাবে না,
প্রয়োজনে কঠোরভাবে আন্দোলন হবে, নোয়াখালীর শিক্ষিত সমাজ ও ব্যবসায়িক সমাজ এবং নোয়াখালীর প্রবাসী লোকদের নিয়ে কঠোর আন্দোলনের দূর্ঘ গড়ে তুলবো।
সবাই গর্জে উঠলে কেউই ঠেকাতে পারবেনা।নোয়াখালী বিদেশিদের নিয়ে রেমিটেন্স শাট ডাউন হবে ।
দয়া করে নোয়াখালীর লোকদেরকে হালকা করে দেখবেন না,
ওরা সাধারণত কোন কিছু নিয়ে কথা বলে না। আর যদি একবার রাস্তায় নামে আন্দোলনের ভাষায় কথা বলে, পুরো বাংলাদেশে এটার প্রভাব,পড়বে ইনশা আল্লাহ।
সমাবেশ শেষ পরবর্তীতে একটি রেলি মাইজদী শহীদ মিনার চত্বর হয়ে মাইজদী কোর্ট বিল্ডিং মাইজদী জেলা সুপার মার্কেট প্রধান সড়ক পদক্ষিণ করে গোল চত্তরে এসে শেষ হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026