দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের রফিকুল ইসলাম (৫০) নামের এক সদস্যকে আটক করা হয়েছে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 24 নভেম্বর, 2025 1 বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের রফিকুল ইসলাম (৫০) নামের এক সদস্যকে আটক করা হয়েছে

মোঃ সুমন মিয়া, সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি:

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

 

আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে।

 

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করে। তখন ব্যাংকের ভিতরে ওত পেতে থাকা প্রতারক রফিকুল ইসলাম এগিয়ে এসে উত্তোলনকৃত টাকার মধ্যে জাল টাকা আছে দাবি করে উক্ত টাকাগুলো হাতে নিয়ে টাকা পরীক্ষার নামে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক গ্রাহক ডা. তোফাজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

আজ (রবিবার) সকালে ওই প্রতারক রফিকুল আবারও সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় গিয়ে প্রতারণার উদ্দেশ্য ঘোরাফেরা করতে থাকে। এর আগের ঘটনার সিসি ক্যামেরায় তার চেহারা সনাক্ত হওয়ায় ব্যাংকের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুরিশ এসে ঘটনাস্থলে থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার অভিযোগে তাকে আটক করে।

 

গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আমরা নজরদারি বাড়িয়ে প্রতারককে আটক করে থানায় খবর দেই। গ্রাহকদের ব্যাংক এসে লেনদেন করার সময় সর্তক থাকতে হবে।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম