বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধ ২ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান
জিয়াউল হক আনছারী
নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেছে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
সোমবার (২৫ নভেম্বর ২০২৫) এই যৌথ অভিযানে হেলাল উদ্দিন মেম্বারের পরিচালিত বিএইচবি ব্রিকস্ এবং জয়নুল আবেদিনের জেএসবি ব্রিকস্—এই দুইটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
মোবাইল কোর্ট সূত্র জানায়, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং–১২০৪/২০২২–এর আদেশ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুসারে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো আইন লঙ্ঘন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। এ কারণে মোবাইল কোর্টের নির্দেশনায় স্কেভেটর মেশিন দিয়ে দুইটি ভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ সদস্য।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026