দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

খুটাখালী–কাগজিখোলা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের ইট ব্যবহার রোধে এলাকাবাসীর প্রতিবাদ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 27 নভেম্বর, 2025 1 বার পঠিত
খুটাখালী–কাগজিখোলা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের ইট ব্যবহার রোধে এলাকাবাসীর প্রতিবাদ

জিয়াউল হক আনছারী, নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: খুটাখালী টু কাগজিখোলা সড়কের সংস্কার–বিস্তারণ কাজে স্থানীয় একটি কুচক্রী মহলের সহায়তায় চলছে রমরমা অনিয়ম—এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী। কয়েক দিন ধরেই রাস্তার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি নজরে এলেও সংশ্লিষ্টরা বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন।

 

সর্বশেষ গতকাল দুপুরে এ আর বি ব্রিকস থেকে পড়ে থাকা নিম্নমানের ইট এনে সড়কের উভয় পাশে সাইড ওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে ভালো মানের ইট ব্যবহারের দাবি জানান। এ সময় জাইকা–অর্থায়িত প্রকল্পের কাজ পাওয়া নিশাত গ্রুপের ইঞ্জিনিয়ার, ম্যানেজারসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তারা ঘটনাস্থলে এসে নিম্নমানের ইট ব্যবহার না করার আশ্বাস দেন এবং সরকারি মান অনুযায়ী ইট ব্যবহারের প্রতিশ্রুতিও দেন।

 

কিন্তু আজ সকালে এলাকাবাসী পুনরায় কাজ পরিদর্শনে গেলে নিশাত গ্রুপের এক প্রতিনিধি পুনরায় নিম্নমানের ইট ব্যবহারের পক্ষে অবস্থান নেন। এমনকি প্রতিবাদে উপস্থিত স্থানীয়দের “চাঁদা দাবি করতে এসেছে” বলে অপপ্রচার করে প্রশাসনকে ডেকে আনেন।

 

প্রশাসন ঘটনাস্থলে এসে ইটগুলো পরিদর্শন করে স্পষ্ট জানিয়ে দেয়—এই ইট সরকারি মানের নয়, এগুলো দিয়ে কোনোভাবেই নির্মাণকাজ করা যাবে না।

 

এলাকাবাসীর দাবি, সরকারি প্রকল্পের মান বজায় রেখে কাজ বাস্তবায়ন করতে হবে। তারা বলেন, “আমাদের করের টাকায় রাস্তা নির্মাণ হচ্ছে। তাই সরকারি ম্যানুয়াল অনুযায়ী সঠিক মান বজায় রেখে কাজ বুঝে নিতে চাই। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা কারসাজি মেনে নেওয়া হবে না।”

 

এ বিষয়ে স্থানীয়দের স্বচ্ছ তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম