ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী সাক্ষাৎকার
মোঃ তানজিলুর রহমান, (জেলা প্রতিনিধি জামালপুর):
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে বিএনপির সফল জেলা সভাপতি ও জনপ্রিয় নেতা ফরিদুল কবীর তালুকদার শামীম। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব তাকে এ এলাকায় সবচেয়ে আলোচিত প্রার্থী হিসেবে সামনে তুলে এনেছে।
সম্প্রতি সরিষাবাড়ীতে এক বিশেষ নির্বাচনী সাক্ষাৎকারে তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে চাই বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা নিয়ে। দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করাই হবে আমার প্রধান দায়িত্ব।”
তিনি আরও জানান, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি সহায়তা বাড়ানো, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নদী ভাঙন রোধ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক করা—এসব নিয়ে তিনি ইতোমধ্যে বিস্তৃত পরিকল্পনা প্রস্তুত করেছেন।
স্থানীয় ভোটাররা বলছেন, ফরিদুল কবীর তালুকদার শামীমের রাজনৈতিক পরিপক্বতা ও মানুষের প্রতি আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে। তার নেতৃত্বে একটি গণমুখী পরিবর্তনের আশা করছেন সাধারণ মানুষ।
সাক্ষাৎকারের শেষে তিনি বলেন, “সরিষাবাড়ী আমার হৃদয়ের জায়গা। এখানে মানুষের হাসি-দুঃখের সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি, থাকব। ভোট পেলে উন্নয়নের প্রকৃত সুফল জনগণের ঘরে পৌঁছে দেব।”
নির্বাচন যত ঘনিয়ে আসছে, শামীম সাহেবকে ঘিরে স্থানীয় রাজনীতি আরও সরব হয়ে উঠছে। মাঠ পর্যায়ে কর্মী-সমর্থকদের তৎপরতা বাড়ছে, আর সাধারণ মানুষের মধ্যেও তৈরি হচ্ছে নতুন প্রত্যাশা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026