দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 27 নভেম্বর, 2025 1 বার পঠিত
মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মোঃ মঈন উদ্দিন উজ্জ্বল (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন সারা দেশের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক। দাবি পূরণে অগ্রগতি না হলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন এবং আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সংগঠনগুলো।

 

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার থেকে কর্মবিরতি শুরুর সিদ্ধান্ত থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা এগিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকেই পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন সহকারী শিক্ষকরা। ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

 

এর আগে ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষক নেতাদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অগ্রগতি আশানুরূপ না হওয়ায় কর্মসূচি ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সহকারী শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো—

সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১১তম গ্রেডে উন্নীত করা,

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজারের বেশি এবং শিক্ষার্থী প্রায় এক কোটি। মাধবপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৪৯টি। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে—উপজেলার বেশিরভাগ স্কুলেই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

 

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন,

“আমার জানামতে উপজেলায় কোনো স্কুলে কর্মবিরতি পালন হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও যদি কর্মবিরতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম