দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ইয়াবা ও গাঁজা সেবনকারী আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 27 নভেম্বর, 2025 1 বার পঠিত
আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ইয়াবা ও গাঁজা সেবনকারী আটক

মাহফুজুর রহমান মোর্শেদ, আলীকদম বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুইজন ইয়াবা ও গাঁজা সেবনকারীকে আটক করেছে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের মাদকবিরোধী প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের নিকট হস্তান্তর করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মাদকবিরোধী আইন ২০১৮ এর ৪২ ধারায় ইউএনও দু’জনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাদের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—

মংচপাড়া এলাকার জহরুল হকের ছেলে মোঃ রাসেল (২৩)

নয়াপাড়া এলাকার মৃত জাকের হোসেনের ছেলে কাজল মিয়া (২২)

স্থানীয় যুব সংঘের নেতারা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম