গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ জন আটক
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
বৃহস্পতিবার, 27 নভেম্বর, 2025
1 বার পঠিত
মোঃ সুমন মিয়া, সাদুল্যাপুর গাইবান্ধা:
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের পৃথক দুই অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) ঢাকা-রংপুর মহাসড়কে এসব অভিযান পরিচালিত হয়।
সাদুল্লাপুরের ইকবারপুর এলাকায় মিতালী এন্টারপ্রাইজ বাসে তল্লাশীতে ২ কেজি গাঁজাসহ মোঃ আলমগীর হোসেন (৩৫) ও সেরাজুল ইসলাম (৩০) আটক হন। মামলার বাদী ডিএনসি “ক” সার্কেলের এসআই মোঃ এনামুল হক।
এদিকে পলাশবাড়ীর মহেষপুর এলাকায় অপরূপা পরিবহনের বাসে তল্লাশীতে ১০ বোতল ফেনসিডিলসহ মোছাঃ নুরী বেগম (৬০) আটক হন।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের , মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026