গাজীপুর মহানগরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ ফরিদ হোসেন ক্রাইম রিপোর্টের গাজীপুর সদর:
অদ্য ২৭ নভেম্বর ২০২৫ খ্রি., বেলা ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার-এর সভাপতিত্বে গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও যুব জমিয়ত বাংলাদেশ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ডাকাতি–চুরি–ছিনতাই নিয়ন্ত্রণ, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নগর গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলায় পুলিশের জনবল বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতের বিষয়েও মতামত প্রদান করা হয়।
নিজ বক্তব্যে পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। নিরাপদ মহানগর গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান পুলিশ কমিশনার।
সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026