৭৫০ জন বিএনপি নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন, বান্দরবান ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী জনাব সাচিং প্রু জেরী
স্বৈরাচার শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছরে, মামলা হামলায় নির্যাতিত নিপীড়িত বান্দরবানের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পৌরসভা পর্যায়ের নির্যাতিত
৭৫০ জন বিএনপি নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন, বান্দরবান ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী জনাব সাচিং প্রু জেরী।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ, আলীকদম বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলায়, ২৭ শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের আমলে মামলা-হামলা নির্যাতনের শিকার বিএনপির ৭৫০ জন নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটায় বান্দরবান হিলভিউ কনভেনশন হলরুমে জেলা বিএনপির আয়োজিত ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলায় দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের আমলে মামলা-হামলা নির্যাতনের শিকার হওয়া বিএনপির ৭৫০ জন নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট বিতরণ দেয়া হয়। তাদের মধ্যে অসুস্থ হয়ে মারা যাওয়া ৫ নেতাকর্মীর মায়ের হাতে ক্রেস্ট তুলে দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্যাতিত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি, মুজিবুর রশীদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু, বিএনপিনেতা নাছির উদ্দীন চৌধুরী, খামলাই ম্রো প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, বিএনপি এখন ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে সারাদেশেই ঐক্যবদ্ধ। বিভাজন ভুলে ঐক্যবদ্ধ ভাবেই ধানের শীষ প্রতীক বিজয়ী করে জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
আজ অত্যন্ত আনন্দের দিন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের আমলে মামলা-হামলা নির্যাতনের শিকার হওয়া বিএনপির ৭৫০ জন নেতাকর্মীকে সম্মাননা আয়োজন করতে পেরেছি। ত্যাগীদের মূল্যায়ন কোনোভাবেই ভোলা যাবেনা। আন্দোলনে জুলুম নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীরাই হলো বিএনপির প্রাণ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026