দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গাইবান্ধায় কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ে উদ্বেগ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 28 নভেম্বর, 2025 1 বার পঠিত
গাইবান্ধায় কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ে উদ্বেগ

মোঃ সুমন মিয়া, সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি

সাদুল্যাপুর গাইবান্ধা অভিভাবকদের সচেতনতার আহ্বান, মন্ত্রী

গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকার রাস্তায়, প্রধান সড়কে সম্প্রতি হাইস্কুল ও কলেজপড়ুয়া কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রবণতা বেড়েছে।

হেলমেট ছাড়াই, প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিশোররা ব্যস্ত সড়কে দ্রুতগতিতে বাইক চালিয়ে নানা ঝুঁকির সৃষ্টি করছে।

একেকটি মোটরসাইকেলে তিন-চারজন চড়ে নির্বিঘ্নে চলাচলের মতো বিপজ্জনক আচরণও চোখে পড়ছে।

 

এ পরিস্থিতিতে নিজেদের পাশাপাশি পথচারী ও অন্যান্য যানবাহন চালকদের জন্যও তারা গুরুতর নিরাপত্তাহীনতা তৈরি করছে।

অনেক স্থানীয় বাসিন্দা জানান, হঠাৎ গতি বাড়ানো, অযথা হর্ণ বাজানো এবং ট্রাফিক নিয়ম অমান্যের কারণে রাস্তায় আতঙ্ক ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে।

 

সচেতন নাগরিক ও বিশেষজ্ঞরা বলছেন—কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়া জরুরি। সন্তানদের আবদার পূরণ করতে গিয়ে অভিভাবকরা অজান্তেই বড় ধরনের ঝুঁকি তৈরি করছেন, যা এক মুহূর্তের ভুলে আজীবনের কান্না ডেকে আনতে পারে।

 

মানবাধিকার কর্মী ফারহান শেখ বলেন,

“অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম মেনে চলার কঠোর শিক্ষা ও নজরদারি জরুরি। সড়ক নিরাপত্তা সবার জন্য—তাই সবাইকে নিজের দায়িত্ব বুঝে চলতে হবে।”

সচেতনতা, কঠোর নজরদারি ও আইন মেনে চলার মাধ্যমে এ বিপজ্জনক প্রবণতা রোধ করা সম্ভব বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 

(একটি ভুল আজীবনের কান্না)

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম