সোনাইমুড়ীতে প্রবাসীর বাড়ীতে আবারো হামলা,ককটেল বিস্ফোরণ
তাজুল ইসলাম,(সোনাইমুড়ী) নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাড়ীর রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রবাসী পরিবারের উপর হামলার ঘটনায় ভুক্তভোগী সোনাইমুড়ী থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগ করায় আবারো হামলার শিকার হয় সেই প্রবাসীর পরিবার।
শনিবার (২৯ নভেম্বর) রাত ১২ টার সময় উপজেলার বজরা ইউনিয়নের বারাহীনগর ছেলামত উল্যার নতুন বাড়ীতে এই ঘটনা ঘটে।
জানা যায়, পূর্বের ঘটনার জের ধরে প্রবাসী পরিবারের উপর পুনরায় হামলা করে সন্ত্রাসীরা। এ সময় ঘরের দরজা, জানালা, সিসি ক্যামেরা, সিমানা প্রাচীর, বৈদ্যুতিক বাল্বসহ অন্যান্য জিনিসপত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে ভাংচুর করে। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য ককটেইল বিস্ফোরণ করা হয়। আত্নরক্ষায় প্রবাসী পরিবার দরজায় তালা দিয়ে ঘরের ভেতর আশ্রয় নেয়। ভাংচুর শেষে সন্ত্রাসীরা একটি ধারালো অস্ত্র রেখে যায়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয় ২ সহোদর প্রবাসীসহ ৩ জনকে। আহতরা হলেন, প্রবাসী ইউসুফ, ইসমাইল ও তাদের বোনের ছেলে মামুর রশিদ কিরন। পরে, তাদের চিকিৎসার জন্য সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় হামলাকারীরা বাড়ীর সিমানা প্রাচীর সহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে । পরে শনিবার সকালে প্রবাসী সাহাব উদ্দিনের স্ত্রী বিবি জহুরা ৪ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রবাসী ইউসুফ জানান, শনিবার (২৯ নভেম্বর) রাত ১২ টার সময় ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা তাদের বাড়ীতে হামলা করে। মো. রবিন, আলা উদ্দিন, মো. বাচ্চু এবং খোরশেদ আলম সহ বহরাগত সন্ত্রাসীরা এ হালা চালায় বলে জানান তিনি।বারবার হামলা করায় তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, প্রবাসীর উপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছিল। তিনি শুনেছেন গত রাত্রেও আবার হামলা করেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026