দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে নাটোরের বড়াইগ্রামে উপজেলা সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 30 নভেম্বর, 2025 1 বার পঠিত
স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে নাটোরের বড়াইগ্রামে উপজেলা সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, কালিকাপুর সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ব্লাড সুগার (RBS) পরীক্ষা, ব্লাড প্রেসার মাপা, রক্তের গ্রুপ নির্ণয়, অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা এবং BMI পরীক্ষা করা হয়।
ক্যাম্পের সভাপতিত্ব করেন তাহের ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মো. শামস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জনাব মো. আলতাফ হোসেন। অভিজ্ঞ ডাক্তারদের একটি দল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার এই উদ্যোগের অংশ হিসেবে তাহের ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, স্বদেশ ডায়াগনস্টিক ক্লিনিক বনপাড়া, পাটতোয়ারী জেনারেল হাসপাতাল, বনপাড়া ট্রমা সেন্টার ও বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালে প্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ এবং রেডিওলজি পরীক্ষায় ১০ শতাংশ ছাড়ে সেবা গ্রহণ করতে পারবেন রোগীরা।

স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে চিকিৎসা পৌঁছে দিতে এ ধরনের আয়োজনকে স্থানীয়রা প্রশংসা করছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম