দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা  চেম্বার নিয়ে ব্যস্ত, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 30 নভেম্বর, 2025 1 বার পঠিত
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা  চেম্বার নিয়ে ব্যস্ত, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা

জিয়াউল হক আনছারী নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বাস্থ্য ব্যবস্থায় চলছে চরম অব্যবস্থাপনা ও উদাসীনতা। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দীর্ঘদিন ধরে নিজের কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৮ জানুয়ারি ২০২৫ ডাক্তার আবুল মনজুর নাইক্ষ্যংছড়ি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর থেকে কোথায় হারিয়ে গেল  খুজে পাওয়া যায় না এই স্বাস্থ্য কর্মকর্তাকে। তিনি অধিকাংশ সময় ব্যস্ত থাকেন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখায়। ফলে সরকারি  কমপ্লেক্সে এসে সেবা নিতে এসে রোগীরা ফিরে যাচ্ছেন চিকিৎসা না পেয়ে।

চিকিৎসা নিতে আসা মরিয়ম, জাকির হোসেন  ও সুলতানা  অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতাল ডাক্তার দেখাতে আসলাম কিন্তু এসে দেখি হাসপাতালে ডাক্তার নেই ! চিকিৎসক নেই, ওষুধ নেই, আর স্বাস্থ্য কর্মকর্তা তো আছেনই না। তিনি চেম্বারে বসে টাকা নিয়ে রোগী দেখেন।” তাই বাসায় ফিরে যাচ্ছি

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তৈরি হয়েছে হতাশা। তারা জানান, উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতি না থাকায় অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি সম্পর্কে অবগত হলেও কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি এখনো পর্যন্ত।

স্থানীয় বাসিন্দারা জানান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যসেবা কে জবাবদিহিতার আওতায় আনা সরকারি দায়িত্ব পালনে অবহেলার জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা

সরকারি বেতনভোগী একজন কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা শুধু পেশাগত অনৈতিকতা নয়, এটি জনস্বার্থের বিরুদ্ধে সরাসরি অপরাধ।

সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান— দ্রুত হস্তক্ষেপ করে নাইক্ষ্যংছড়ির জনগণকে বাঁচান স্বাস্থ্যসেবা বঞ্চনার হাত থেকে।

নাম প্রকাশ না করা সত্ত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানান,  তিনি যোগদান করার পর থেকে সরকারি গাড়িটি ব্যবহার করেনি কিন্তু তিনি গাড়ি ব্যবহারের তৈল ঠিকই নিচ্ছেন যার ফলে গাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে এক কথায় গাড়িটি অকার্যকর হয়ে পড়েছে তিনি কেন সরকারি গাড়ি ব্যবহার করছে না জানতে চাইলে তাহারা জানান স্বাস্থ্য কর্মকর্তা তিনি চেম্বার করে কক্সবাজার জেলা চকরিয়া ম্যাক্স হাসপাতালে সাংবাদিকেরা যদি দেখে ফেলে উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে না গিয়ে সরকারি গাড়ি নিজস্ব চেম্বারে ব্যবহার করতেছে সেই ভয়ে শুধু তাই ভ্রমণে না গিয়ে ভ্রমণ বিল উত্তলন করে সেখানে ও শেষ নেই  তিনি মাঠ পর্যায়ে যোগদানের পর থেকে ভিজিট পর্যন্ত করেনি কিছু বললে উপরে তাহার লোক আছে বলে ভয় দেখায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের যার কারণে  মুখ খুলতে নারাজ অনেকেই

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল মন্জুর বলেন আমি এখনো নতুন স্টাফের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে হাসপাতালে নার্স ছাড়া সব কিছু সংকট রয়েছে

এবিষয়ে বান্দরবান সিভিল সার্জন ডাক্তার শাহীন হোসাইন চৌধুরী বলেন- গাড়ির ড্রাইভার নেই তাই তিনি গাড়ি ব্যবহার করছে না তবে   বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন তাহার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি  সে বিষয়ে আমি খতিয়ে দেখব।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম