আলীকদম উপজেলায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা” এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হওয়া এবং শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরন
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ আলীকদম বান্দরবান প্রতিনিধি –
বান্দরবানের আলীকদমে ২৯ শে নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার, সকাল ১০:০০ ঘটিকা হইতে সাড়ে ০৩:৩০ ঘটিকা, পর্যন্ত। আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চৈক্ষ্যং মডেল হাই স্কুল প্রাঙ্গণে “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা” এই প্রকল্পের আওতায় *ছালেমা খাতুন ফাউন্ডেশন (চেয়ারম্যান লায়ন এম.এ মন্নান), লায়ন্স ক্লাব অব চিটাগাং এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি, আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের আয়োজনে, সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ হোসাইন রানা (রিজিয়ন চেয়ারপার্সন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ হাসানুজ্জামান, লায়ন নুরুল আনোয়ার সেলিম, লায়ন হারুন অর রশিদ শাহিন, লায়ন জালালী লিও মাসুম হাসিব। এছাড়াও চট্টগ্রাম থেকে আগত তিনজন ডাক্তার উপস্থিত ছিলেন। উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে লেন্স, চশমাসহ ছানির অপারেশন ও চোখের অন্যান্য সমস্যায় আনুমানিক ৯০০ লোকের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরমধ্যে বিভিন্ন এলাকার ১০০ ছেলে শিশুর খতনা করা হয়। খতনাকৃত শিশুদের প্রত্যেককে একটি লুঙ্গি, একটি গামছা ও একটি করে টুপি বিতরন করা হয়।
একই তারিখ বেলা ১২:০০ ঘটিকা হইতে দুপুর ০১:০০ ঘটিকায় লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং ও ছলেমা খাতুন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আলীকদম উপজেলায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভরিরমুখ দরদরী আল হেরা কাসেমুল উলুম মাদ্রাসা ও হেফজখানা এবং এতিমখানায় লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন স্টারের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসাবে ২০ টি তোষক ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা ও খেলার সামগ্রী বিতরন করেন। একই সাথে দরদরী আবুল কাশেম পাড়ার হত দরিদ্র লোকদের ১৫০ টি কম্বল ও রেফারফাড়ীর আশপাশ এলাকায় হতদরিদ্র লোকদের ১৫০ টি মোট ৩০০ পিছ কম্বল বিতরন করা হয়।
উক্ত চিকিৎসা সেবা ও উপকরণ সামগ্রী বিতরণে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা, তাদের বক্তব্যে, সেবা কার্যক্রমের প্রশংসনীয় বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও, শীতবস্ত্র ও অন্যান্য উপকরণ সামগ্রী, পেয়ে,অত্র প্রতিষ্ঠানের প্রশংসনীয় সুনাম তুলে ধরেন।
পাশাপাশি অত্র প্রতিষ্ঠানে আগত অতিথি বৃন্দাগণ,তাদের বক্তব্যে, আগামীতেও এ ফাউন্ডেশনের উদ্যোগে, বিভিন্ন দুর্গম এলাকায় হতদরিদ্র ও অসহায় দোস্ত পরিবারের মাঝে এই সেবা কার্যক্রম ব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026