গাইবান্ধায় পরকীয়া প্রেমের টানাপোড়েন, এলাকায় চাঞ্চল্য
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
রবিবার, 30 নভেম্বর, 2025
1 বার পঠিত
মোঃ সুমন মিয়া, সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ধাপেরহাট ইউনিয়নের বকশীগঞ্জ বড় ছত্র গাছায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জলিল আকন্দের দ্বিতীয় পুত্র আনিসুর ওরফে জীবন।
জানা যায়, জীবন এর আগে দুটি বিয়ে করলেও কোনোটিই টেকসই হয়নি। এরপর তার নতুন সম্পর্ক গড়ে ওঠে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মাদারগঞ্জ ইউনিয়নের হাজরা বাড়ি গ্রামের একটি মেয়ের সঙ্গে।
প্রায় দুই বছর ধরে গোপন প্রেমের সম্পর্ক থাকার পর অবশেষে ওই মেয়েটি জীবনের বাড়িতে চলে আসে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। পরিবার এবং এলাকাবাসীর মধ্যে উত্তেজনাও বিরাজ করছে।
ঘটনার পরবর্তী পরিণতি কোন দিকে যায়—সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026