দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ পিচ্ছি বাবুল গ্রেফতার!

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 30 নভেম্বর, 2025 1 বার পঠিত
আখাউড়া থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ পিচ্ছি বাবুল গ্রেফতার!

মুহাম্মদ ফয়সল সরকার (আখাউড়া উপজেলা প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) তানভীর আহমদ এর সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই মোঃ মমিন হোসেন সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় নিয়মিত রাত্রীকালিন মোবাইল ডিউটি করাকালীন সময়ে ২৮/১১/২০২৫ ইং তারিখ, রাত ১১টা.৩৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০১নং মনিয়ন্দ ইউপিস্থ কর্মমঠ চার রাস্তার মোড়ে দক্ষিণ পূর্ব পাশে লিচু বাগান হইতে ৪০০০ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ বাবুল মিয়া প্রকাশ পিচ্ছি বাবুল(৪৫), পিতা-মৃত মোর্শেদ আলম, সাং-নোয়ামুড়া, ০১নং মনিয়ন্দ ইউপি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম