মানিকগঞ্জে হরিরামপুরের ভাঙনকবলিত পদ্মা পাড়ের দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ডেবোনেয়ার গ্রুপের ২০ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ
মানিকগঞ্জ থেকে ফিরে জুবায়ের হোসেন এল এল বি :-
টানা শৈতপ্রবাহে মানিকগঞ্জের হরিরামপুরের ভাঙনকবলিত পদ্মা পাড়ের দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের প্রায় ২০ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার ধুলশুড়ার আবিধারা গ্রামের খান বাড়িতে ডেবোনেয়ার গ্রুপের অর্থায়নে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ দিন ধুলশুড়া ইউনিয়নের পদ্মাপাড়ের ৩ হাজার জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, ডেবোনেয়ার গ্রুপ থেকে প্রতি বছরের মতো এ বছরও উপজেলার ১৩টি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিম খানা সহ রাজনৈতিক ও সামাজিক গঠনের মাধ্যমেও এ শীতবস্ত্র বিতরণ করা হয় । মানিকগঞ্জ জেলাসহ ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানেও এ শীতবস্ত্র বিতরণ করা হয় বলেও জানা যায়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক আওলাদ হোসেন খান। এ সময় তিনি বলেন, “মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে আমাদের সামান্য একটু সহযোগিতা যদি একজন অসহায় মানুষের কষ্ট লাঘব হয়, তবেই আমাদের সার্থকতা। আমরা কেবল তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।”
শীত বস্ত্র পেয়ে নীলগ্রামের হাজেরা বেগম বলেন, আমাদের সুখে দুখে সব সময় এই খান পরিবারকে পাশে পাই। এই হাড় কাঁপানো শীতে এবারও তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। শুধু কম্বলই নয়, তারা সবসময় আমাগো পাশে থাকেন। চিকিৎসার জন্য টাকা পয়সা দান করেন।
ধূলশুরা ইউনিয়নের আবিধারা গ্রামের শাহেদা বেগম বলেন, গত বছর শীতেও আমাদের কম্বল দিয়েছিলেন। এ বছরও আমাকে একটি কম্বল দিয়েছে। আমাদের অনেক উপকার হবে এই ঠান্ডার মধ্যে।
মোহনপুর গ্রামের উম্মত আলী বলেন, নদীর পাড়ে থাকি আমাদের ঠান্ডা বেশি লাগে কষ্ট হয়। আমাকে আর আমার পরিবারকে দুই টা কম্বল দিয়েছে। আমরা অনেক খুশি। তারা বিভিন্ন আমাগো সাহায্য করে থাকেন।
অনুষ্ঠানে ডেবোনেয়ার গ্রুপের প্রতিনিধি মোঃ আকিবুল খান জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই ডেবনেয়ার গ্রুপ সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে মানিকগঞ্জ জেলাসহ ঢাকার দোহার নবাবগঞ্জের বিভিন্ন স্থানের শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ খান,
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান,
সাধারণ সম্পাদক হেলালুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক ওয়াদুদ খান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026