দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কটিয়াদীতে চক্ষু বিশেষজ্ঞ স্বনামধন্য ডা. মাহবুবুর রহমান শাহীনের জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 17 জানুয়ারী, 2026 1 বার পঠিত
কটিয়াদীতে চক্ষু বিশেষজ্ঞ স্বনামধন্য ডা. মাহবুবুর রহমান শাহীনের জানাজা অনুষ্ঠিত

আনিসুজ্জামান,স্টাফ রিপোর্টার,কটিয়াদী (কিশোরগঞ্জ):

(১৬ জানুয়ারী, ২০২৬,বিকাল ২:৩০টায়)কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামের কৃতি সন্তান, স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহবুবুর রহমান শাহীন (৬২)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটায় কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের মামাশ্বশুর, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদীয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ।

 

জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ, মঙ্গলবাড়ীয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তৈয়বুর জামান, হয়বত নগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, অ্যাডভোকেট রুকন রেজা শেখ, অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, ইউনাইটেড কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসুদুর রহমান, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার সহসভাপতি ফাইজুল হক উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। সফল অস্ত্রোপচারের পর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন এবং একপর্যায়ে কিডনি প্রতিস্থাপনও করা হয়েছিল।

 

বর্ণাঢ্য কর্মজীবনে ডা. মাহবুবুর রহমান শাহীন গণস্বাস্থ্য নগর হাসপাতালে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

মানবিকতা ও পেশাগত নিষ্ঠার জন্য তিনি চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের কাছে বিশেষভাবে সম্মানিত ছিলেন।

ডা. মাহবুবুর রহমান শাহীন ১৯৬১ সালের মে মাসে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি (ডি. অফথ) ডিগ্রি লাভ করেন।

 

তার মৃত্যুতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম