দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ইটের ভাটায় প্রশাসনের নাটকীয় অভিযান 

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 17 জানুয়ারী, 2026 1 বার পঠিত
ইটের ভাটায় প্রশাসনের নাটকীয় অভিযান 

একঘন্টা পর কার্যক্রম চালু দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে

আজ ০৬/০১/২০২৬ তারিখে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে মিজি ব্রিকসে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউসন অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় মিজি ব্রিকস ইটভাটাটি স্থাপন করা হয়েছে। প্রসিকিউসন দাখিল করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার ইন্সপেক্টর জোবায়ের হোসেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) লঙ্ঘনের অপরাধে ১৫(২) ধারা অনুযায়ী ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইটভাটার কিলন ভেঙে দেয়া হয়েছে। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক ও তার টিম,এবং মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি ও থানার পুলিশ সদস্যবৃন্দ।

প্রত্যক্ষদর্শীরা জানান প্রশাসন আমাদের মত সাধারণ জনগণের চোখে কালোচশমা পরিয়ে চলে গেছে। আমরা বিভিন্ন পত্রিকাতে পড়েছি,এবং নোয়াখালীতে অভযানে শুনেছি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তা গন অভিযানের সময় উপস্থিত থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চুল্লীতে পানি দিয়ে আগুন নির্বাপন করে। চুল্লী ভেঙে দেয়। এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। অথচ এখানে কিছুই হয়নি।

আমরা প্রশাসনের কাছে গনসাক্ষর সহ দরখাস্ত করে কি প্রতিকার পেলাম। প্রশাসন যাওয়ার পর পরেই ভাটার কর্যক্রম চালু। যাদের টাকা আছে তাদের সব আছে। হয়তো কৃষি জমি আর বাঁচাতে পারবোনা। মাটি খেকোরা তা নিয়ে যাবে দিন দিন জ্বলা অঞ্চলের কৃষি জমিগুলো খালে পরিণত হবে। সামান্য বৃষ্টিতে ফসলের জমিন ডুবে যাবে সরকার আমাদেরকে ত্রাণ দিবে। এ হবে আমাদের ভাগ্য।

সরেজমিনে গিয়ে দেখা যায় প্রশাসন যাওয়ার পিছনেই ভাটার কার্যকম চালু করেছে। অবৈধ কর্তৃপক্ষ।

প্রশাসন বেকু দিয়ে ফিল্ডের চুল্লী না ভেঙে আংশিক গাট ওয়াল/কিলন ভেঙে মালিক পক্ষকে অবৈধভাবে পুনরায় চালু করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এলাকা সচেতন মানুষেরা ক্ষোভ করে বলেন আমাদের ধুলিমাখা জীবন আমাদের বাচ্চাদের ভবিষ্য কালো ধোঁয়া ও ধুলাবালি থেকে রেহাই পাবেনা। কৃষি জমিও আর বাঁচাতে পারবোনা। আমরা না পারবো তাদের সাথে লড়তে আমাদের নেই অর্থের জোর। তারা টাকা দিয়ে সব মেনেজ করতে পারবে। আমরা গরীব, কৃষি কাজ করে খাই। আমাদের লোকবল ও অর্থ বল নেই।

মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন আমরা সকল সেক্টর মেনেজ করে চালাচ্ছি।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোসাব্বার হোসেন রাজিব সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমরা উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি কে অবহিত করেছি মিঝি ব্রিকস ফিল্ড সম্পন্ন অবৈধ। তিনি চাইলে স্হায়ী ভাবে বন্ধ করতে পারেন। মিঝি ব্রিকস ফিল্ড পুনরায় চালু ব্যাপারে জানতে চাইলে বলেন মনোহরগন্জ উপজেলা প্রশাসন চাইলে আমরা আবার অভিযান করবো। আর উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমাকে পরিবেশ অধিদপ্তর যতটুকু বলেছে আমি তাই করেছি। এবং আবার অভিযান চালানো হবে। তা কবে সে বিষয়ে কোন কথা বলেননি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম