ওসমানীনগরে ঘর থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল জোরপূর্বক লুটের অভিযোগ
ওসমানীনগরে ঘর থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল জোরপূর্বক লুটের অভিযোগ
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামে ঘর থেকে বিপুল পরিমাণ মালামাল জোরপূর্বক লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিটন মিয়া জানান, তার বসতঘর থেকে তিনটি পিকআপ গাড়িযোগে প্রায় ৪০ মন ধান, নগদ ৬০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের কানের দোল, ৩টি গরু এবং তার নিজ মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশা (নং– মৌলভীবাজার থ–১২–৪৬৪১) এর মূল কাগজপত্রসহ আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ১৬ জানুয়ারি দুপুরে তার বোন জামাই রোকনপুর গ্রামের মৃত খলিল উল্লার ছেলে আনফর আলী ও তার স্ত্রী লিপি বেগম এ ঘটনা ঘটান। এ ঘটনায় পরদিন ১৭ জানুয়ারি লিটন মিয়া ওসমানীনগর থানা-তে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ওসমানীনগর থানার পুলিশ অফিসার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026