৫৯ নাটোর-২ আসনে জনগণের আস্থা বিএনপির কাণ্ডারী সাবেক এমপি ও মন্ত্রী এড:এম:রুহুল কুদ্দুস তালুকদার দুলু
সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টার নলডাঙ্গা উপজেলা নাটোর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫৯ নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী সৎ সাহসী, ত্যাগী,নীতিবান,যোগ্য নিষ্ঠাবান একজন নেতা জনগণের হৃদয়ে যার জায়গা,তিনিই প্রকৃত নেতা
যিনি শুধু একজন ব্যক্তি নন,বরং একটি বিপ্লব,একটি বিশ্বাস সাবেক ছাত্রনেতা এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু দীর্ঘদিনের পরীক্ষিত ও অভিজ্ঞ রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি নাটোর জেলা ছাত্রদলের পদে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তরবঙ্গ রাজশাহী নেতৃত্বও দিয়েছেন। তার নেতৃত্বে জেলার ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হয়। পরবর্তীতে তিনি জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং তিনি বর্তমানে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বিএনপির পদে রয়েছেন।এলাকার জনগণের কাছে তিনি একজন সৎ, নির্লোভ ও আপসহীন নেতা হিসেবে পরিচিত।
সাধারণ ভোটাররাও আনেক আনন্দিত। তারা মনে করেন, এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু এলাকার উন্নয়নধর্মী রাজনীতির ধারক-বাহক। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। এলাকাবাসীর সঙ্গে নিবিড় সম্পর্ক ও সহজ-সরল জীবনযাপনের কারণে তিনি সাধারণ মানুষের কাছে সহজেই গ্রহণযোগ্য।
মনোনয়ন পাওয়ার পরে এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন
“দল আমাকে যে আস্থা ও বিশ্বাস নিয়ে মনোনয়ন দিয়েছে, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের কল্যাণে, এলাকার উন্নয়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বাত্মকভাবে কাজ করব। এই আসনে আমার বিজয় হবে ইনশাআল্লাহ আর আমার বিজয় মানে ৫৯ নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) এর বিজয়, গণতন্ত্রের বিজয়।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রার্থিতা ৫৯ নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) আসনে বিএনপির নির্বাচনী সম্ভাবনাকে নতুন মাত্রা দিয়েছে। তার নেতৃত্বে বিএনপি সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করতে পারবে এবং আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী লড়াই গড়ে তুলবে,
তার মনোনয়ন শুধু বিএনপির ঘরেই নয়, বরং পুরো নাটোর ও নলডাঙ্গার রাজনীতিতে নতুন এক আনন্দময় আলোচনার ঝড় উঠেছে সবার মুখে একইকথা এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু যোগ্য নেতা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026