দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তালাকে পৌরসভা, পাটকেলঘাটাকে উপজেলা করার প্রতিশ্রুতি দিলেন সাবেক এমপি হাবিব

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 25 জানুয়ারী, 2026 1 বার পঠিত
তালাকে পৌরসভা, পাটকেলঘাটাকে উপজেলা করার প্রতিশ্রুতি দিলেন সাবেক এমপি হাবিব

আরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, তালা সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় শনিবার (২৪শে জানুয়ারী) ২০২৬ বিকাল ৩টায় ১০নং খেরশা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে হরিহরনগর বাজার ফুটবল মাঠে ত্রয়োদশ নির্বাচনী জনসভা করা হয়। খেশরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাষ্টার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

 

এসময় বক্তব্যে তিনি বলেন বিগত দিনে আমি যখন এমপি ছিলাম তখন তালা কলারোয়ায় অগণিত উন্নয়নমূলক কাজ করেছি। তালায় কপোতাক্ষের নদের উপরে ব্রিজ, তালা হাসপাতালের ৫০শয্যা, পাটকেলঘাটা প্রশাসনিক থানা, রাস্তা, কালভার্ট, মসজিদ, মন্দির ও স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠান এমপি করন করেছেি। এবার আপনাদের দাবি তালাকে পৌরসভা, পাটকেলঘাটাকে উপজেলা করতে হবে। ইনশাল্লাহ আমি কাজের ছেলে কাজ করতে চাই। আপনারা আমাকে ধানের শীষে বিপুল পরিমানে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন।

 

তালা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান হাসিব ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান তালা জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর, খেরশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স ম ইয়াছিন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক মারুফ রায়হান, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, খেরশা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহা্জ্ব গাজী গফফার, খেরশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম জোয়াদ্দার, সদস্য সচিব নাদিম, সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, খেরশা ওলামা দলের আহ্বায়ক আবু সাঈদ লাভলু, খেশরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গসংঘনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে তালায় সদর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অস্থায়ী অফিস উদ্বোধন করবেন মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম