কেরানীগঞ্জের গুলিবিদ্ধ বিএনপি নেতা আর নেই
মো: আরমান খান স্টাফ রিপোর্টার কেরাণীগঞ্জ :
ঢাকা কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হওয়ার প্রায় দুইদিন পর মৃত্যুবরন করলেন বিএনপি নেতা হাসান মোল্লা (৪৩) ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত কাল শনিবার বিকেল আনুমানিক ৪.৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হয়।
নিহত হাসান মোল্লা ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার সুত্রপাত হয় গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯-১০ ঘটিকার মধ্যে হযরতপুত ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে কিছু দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তিকরা হয় পরবর্তীতে তাকে সেখান থেকে একটি বেসরকারি মেডিকেলে আইসিউ সাপোর্ট দেওয়ার জন্য স্থানান্তর করা হয় এবং সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন পরে গতকাল শনিবার বিকেলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় একজনের ভাষ্যমতে হাসানমোল্লা খুবই মিশুক প্রকৃতির লোক ছিলেন। সবার সাথে ভাল ব্যাবহার করতেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার এই মৃত্যু হতেপারে বলে তারা মনে করছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি জনাব সাইফুল আলম বলেন মৃত্যুর খবর আমরা আগেই পেয়েছি এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা গ্রহণ করব।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026