দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নির্বাচিত হলে এক মাসের মধ্যে খলিলনগরে উন্নয়ন কাজ শুরু হবে: সাবেক এমপি হাবিব

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 27 জানুয়ারী, 2026 2 বার পঠিত
নির্বাচিত হলে এক মাসের মধ্যে খলিলনগরে উন্নয়ন কাজ শুরু হবে: সাবেক এমপি হাবিব

আরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তিনি নির্বাচিত হলে এক মাসের মধ্যেই খলিলনগর এলাকায় স্থানীয়দের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করবেন।

তিনি বলেন, তার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব তিনি নিজে নেবেন। দলের কোনো কর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষের দল।

তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ । সবাই মিলে দেশ গড়তে হবে। তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থন চান। আগের নির্বাচনে এই ইউনিয়নে তিনি বিপুল ভোটে প্রথম হয়েছিলেন উল্লেখ করে বলেন, এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান এবং যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।

সমাবেশে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কোনো বিকল্প নেই।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম