তাড়াশে জমি নিয়ে বিরোধ দু পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০
লিটন আহমেদ, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠের জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ইদ্রিস আলী (গং) এবং ইউসুব আলী (গং) এর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের ঈদগাহ মাঠের কিছু অংশ সরকারি খাসের জায়গা।পাশে ইউসুব আলী (গং) এর ব্যক্তি মালিক আনা জায়গা হওয়ায় তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল এবং সেখানে দুইটা পারিবারিক কবর আছে। এই জায়গাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পূর্ব বিরোধের জের ধরে আজ দুপুরে সার্ভেয়ারের লোক জায়গা মাপার জন্য আসলে আবারও উত্তেজনা দেখা দেয় এবং সার্ভেয়ার চলে যাবার পরে সংঘর্ষে জড়িয়ে পরে দুই পক্ষ।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইউসুফ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াশ থানা অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এস, আই মেহেদী হাসান, এস,আই, কবির হোসেন এ, এস, আই দেলোয়ার হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026