ওসমানীনগরে উন্নয়নের জোয়ার বয়ে আনতে ধানের শীষে ভোট চাইলেন ইলিয়াসপত্নী লুনা
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
পরিবারভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপরিকল্পিত রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। ২৫ জানুয়ারী
রোববার রাতে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে। প্রতিটি পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে বিএনপির উন্নয়ন দর্শনের মূল লক্ষ্য।
তিনি বলেন, সমাজে নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও উৎপাদন বাড়াতে কৃষি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো সম্পূর্ণভাবে সচল ও কার্যকর করা হবে।
ধর্মীয় খাতের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দিতে তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ জনশক্তি উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।
উপজেলার বেহাল যোগাযোগ ব্যবস্থার চিত্র তুলে ধরে লুনা বলেন, একসময় এই এলাকায় নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বে যে ব্যাপক উন্নয়ন হয়েছিল, আজও মানুষ তা স্মরণ করে। হারানো সেই উন্নয়নের ধারা পুনরুদ্ধার করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
বক্তব্যের শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেরাগ আলী, বর্তমান সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সহ-সভাপতি আলহাজ আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আহমদ, আব্দুল জমিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026