দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কাপাসিয়ায় শিক্ষকের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা থানায় অভিযোগ দায়ের, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 30 জানুয়ারী, 2026 1 বার পঠিত
কাপাসিয়ায় শিক্ষকের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা  থানায় অভিযোগ দায়ের, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার – মোঃ সিরাজুল ইসলাম

গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন চাঁদপুর, ইউনিয়নে ভাকোয়াদী গ্রামে, চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মো:সাইদুর রহমান সিকদারের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী

মোঃসাইদুর রহমান কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ভাকোয়াদী গ্রামের শফিকুল ইসলাম ভূঁইয়া (৩৫), পিতা– মোঃ বদিরুদিন ভূঁইয়া; শফিকুল ইসলাম ভূঁইয়া (৭০), পিতা– মৃত মোজাফফর ভূঁইয়া (মোজা); সিরাজ উদ্দিন সিকদার (৬৮), পিতা– মৃত হারেজ আলী সিকদারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।

 

ভুক্তভোগী সাইদুর রহমান জানান, তিনি ১৯৬৯ সালে শ্রী জয় চন্দ্র মালি ও সতীশ চন্দ্র মালি’র নিকট থেকে কাপাসিয়া থানাধীন ভাকোয়াদী মৌজার আর.এস খতিয়ান নং–৮৯, সিএস দাগ নং–৩১১ এবং হাল দাগ নং–৫১৯ ও ৬৫১ এ মোট ১১৬ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করে ভোগদখল করে আসছেন।

তিনি আরও জানান, জমিতে গেলেই বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেয়। বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্যদের অবহিত করেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা উল্টো আরও ক্ষিপ্ত হয়ে তার ও তার পরিবারের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।

 

এ বিষয়ে তিনি গাজীপুর বিজ্ঞ আদালতে একটি সি,আর, মামলা দায়ের করেন (মামলা নং–৯১/২০১৫), যেখানে আদালত তার পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে বিবাদীরা ২০১৬ সালে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করলেও ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর বিজ্ঞ বিচারিক আদালত মামলাটি খারিজ করে দেন। ফলে পূর্বের রায় বহাল থাকে।

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ৫ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে সাইদুর রহমান তার নিজ জমিতে প্রয়োজনীয় কাজে আকাশী গাছ কাটতে গেলে বিবাদীসহ অজ্ঞাতনামা কয়েকজন অনধিকার প্রবেশ করে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতন শুরু করে।

 

এক পর্যায়ে আক্রমণের চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্তরা তাদের মেরে গুম করে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের নিকট দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে অভিযোক্ত কারী, শফিকুল ইসলাম এর কাছে মোঠো ফোনে জানতে চাইলে, তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,এই জমি নিয়ে ঝামেলা আছে, এখানে যেকোনো মুহূর্তে খুনখারাবি হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম