দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের গণসংযোগ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 30 জানুয়ারী, 2026 1 বার পঠিত
ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের গণসংযোগ

মো: মফিজুর রহমান, স্টাফ রিপোর্টার ভাটারা, ঢাকা

ঢাকা–১৮ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন আজ নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

 

গণসংযোগকালে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং একটি সুশাসিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ জনগণও তার সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি জনগণের এসব দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

 

বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচিত হলে ঢাকা–১৮ আসনের সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম