সিরাজগঞ্জ তাড়াশে বডি-ওর্ন ক্যামেরায় ভোট কেন্দ্র পরিদর্শন
লিটন আহমেদ তাড়াশ প্রতিনিধি:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপদ ও সুশৃঙ্খল ভোট পরিবেশ নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছে জেলা পুলিশ।সেই সাথে সিরাজগঞ্জ
জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান এবং সাব ইন্সপেক্টর শিমুল প্রামানিক তাড়াশের বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রগুলোতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় ভোট কেন্দ্র ও আশপাশের এলাকাবাসীর সাথে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো অনিয়ম রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে, নিরাপদ পরিবেশে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সেই সাথে নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের আস্থা ও স্বস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026