নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব
আরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঘোনা পল্লীমঙ্গল
মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে
তালা ও কলারোয়া উপজেলাকে সার্বিক অবকাঠামো উন্নয়ন করবো আধুনিক ডিজিটাল উপজেলায় রুপান্তরিত করব, আমি আবারো কথা দিচ্ছি আগামীতে এমপি নির্বাচিত হতে পারলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আগলে রাখবো।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।
নির্বাচনীয় জনসভায় ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও শেখ আনিসুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, খান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু,উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান , যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, বাংলাদেশ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারুফ উল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেহেদী হাসান সাগর , তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই,পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ,তালা থানা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান, জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026