দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ফেনীতে স্বেচ্ছাসেবক সংগঠন এর উদ্যোগে ভিন্নধর্মী আয়োজন ঐক্যবদ্ধ ফেনী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 05 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
ফেনীতে স্বেচ্ছাসেবক সংগঠন এর উদ্যোগে ভিন্নধর্মী আয়োজন ঐক্যবদ্ধ ফেনী

মোঃ ফেরদৌস আলম (খান) জেলা প্রতিনিধি, ফেনী

আজ ০৪-০২-২০২৬ ইং (বুধবার) ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণ সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐক্যবদ্ধ ফেনী পোগ্রাম।

উক্ত পোগ্রাম এ উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি তরুণদের নেতৃত্বের জায়গায় অটল থাকার জন্য অনুরোধ করেন।আগামীর বাংলাদেশ গড়ার জন্য তরুণদের ভূমিকা অপরিসীম বলে তিনি জানিয়েছেন ।

পোগ্রাম এ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া সাহেব।তিনি ফেনীর কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন।যেগুলো পরিবর্তন হলে ফেনী একটি মডেল শহরে রূপান্তর হবেন বলে উনি মনে করেন। আর এই পরিবর্তনের দায়িত্ব নেয়ার জন্য স্বেচ্ছাসেবক সংগঠন ও তরুণদেরকে উৎসাহিত করেন।

পোগ্রাম আর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফেনী -০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ,আমার বাংলাদেশ (এবি ) পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু ।

মঞ্জু প্রথমেই দাঁড়িয়ে কৃতজ্ঞতা জানান ফেনীর সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর কর্মীদেরকে এবং জুলাই এর সকল জুলাইযোদ্ধাদের প্রতি। ফেনীতে তারুণ্যের ভাবনায় নতুন ফেনীর সংস্কার করার অঙ্গীকার করেছেন তিনি। তরুণ সমাজের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ ফেনী গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন সবাইকে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম