দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজকে বিদায় করবে জনগণ: ড. সরওয়ার সিদ্দিকী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 05 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজকে বিদায় করবে জনগণ: ড. সরওয়ার সিদ্দিকী

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দাড়ি পাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন কুমিল্লা-৯ আসনে ১১দলীয় জোট মনোনীত প্রার্থী ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে মৈশাতুয়া ইউনিয়নের ৬নং হাটিরপাড় ওয়ার্ডের পথসভা অনুষ্ঠিত হয়। মনোহরগঞ্জ মডেল একাডেমি মাঠে অনুষ্ঠিত পথসভায় সারওয়ার উদ্দিন সিদ্দিকী ভোটারদের উদ্দেশ্যে বলেন- আগামী ১২ ফেব্রুয়ারি সর্বস্তরের মানুষও প্রস্তুতি নিচ্ছেন ভোট প্রয়োগ করার জন্য।

 

তিনি বলেন- একটি রাজনৈতিক দলের আচার আচরণ দেখে মনে হচ্ছে, তারা বিদায়ী ফ্যাসিস্টদের পথ অনুসরণ ও অনুকরণ করছে। তাই আমাদের মনে রাখতে হবে,বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় কোন ফ্যাসিস্ট অধিষ্ঠিত হলে জাতিকে চরম মাশুল দিতে হবে।

তিনি আরো বলেন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজকে বিদায় করবে জনগণ।

 

ড.সরওয়ার সিদ্দিকী বলেন- লাকসাম মনোহরগঞ্জ উপজেলাসহ পুরো দেশের মানুষ পরিবর্তনের লক্ষ্যে ১১ দলীয় জোটের পক্ষে গণজাগরণের পরিবেশ তৈরি করছেন। এতে স্বঘোষিত বড় দল নামে পরিচিত একটি দল পাগল হয়ে যাচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তারা তত উগ্র হয়ে উঠছে। পাশাপাশি ১১দলীয় জোটের সকল নেতা কর্মীকে সহনশীলতা বজায় রেখে কাজ করার আহবান জানান।

 

সভায় আরো বক্তব্য রাখেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, সাইফুল সালেহী, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, কেফায়েত উল্লাহ কাশফি, আবুল কাশেমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম