ঢাকা-১৩ আসনের শিক্ষকদের সাথে বিএনপি’র প্রার্থী ববি হাজ্জাজের প্রধান নির্বাচন সমন্বয়কারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মফিজুর রহমান,ভাটারা ঢাকা:
ঢাকা-১৩ আসনের বিএনপি’র প্রার্থী ববি হাজ্জাজ এর প্রধান নির্বাচন সমন্বয়কারী আতাউর রহমান ঢালী সাহেবের সাথে শিক্ষকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা ব্যবস্থা, শিক্ষক সমাজের অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম মেম্বার প্রফেসর ফরহানা ইয়াসমিন। তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ড. সাঈদুজ্জামান, প্রফেসর মোঃ ফারুকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও নেতৃবৃন্দ। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, শিক্ষা নীতিমালা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় ভূমিকা এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান নির্বাচন সমন্বয়কারী আতাউর রহমান ঢালী সাহেব শিক্ষকদের মতামত মনোযোগসহকারে শোনেন এবং শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষক সমাজই জাতি গঠনের মূল শক্তি। তাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব।”
এই মতবিনিময় সভা শিক্ষক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি ইতিবাচক সেতুবন্ধন হিসেবে বিবেচিত হচ্ছে বলে উপস্থিত শিক্ষকরা মত প্রকাশ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026