দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বাগমারা থেকে ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার: নেপথ্যে কি সংসদ নির্বাচন ভণ্ডুলের পরিকল্পনা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 09 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
বাগমারা থেকে ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার: নেপথ্যে কি সংসদ নির্বাচন ভণ্ডুলের পরিকল্পনা

মোঃ জাকির হোসেন, রাজশাহীঃ

 

রাজশাহীর বাগমারায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ছুরি, চাপাতি ও কুঠারসহ মোট ৫৬টি অস্ত্র। ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল।
‎
‎র‍্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ ফেব্রুয়ারি রাত ১১:৩০ ঘটিকায় বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বড় চালান জব্দ করা হয়।
‎
‎জব্দকৃত অস্ত্রের তালিকার মদ্ধে রয়েছে: ছুরি ১৬টি, টাঙ্গি (কুঠার সদৃশ) ৩২টি, চাপাতি০৪টি, হাসুয়া ০৪টি।
‎র‍্যাব জানায়, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং রাতেই পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎র‍্যাবের প্রাথমিক ধারণা অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় পেশিশক্তির মহড়া দেওয়ার উদ্দেশ্যেই কোনো একটি পক্ষ এই অস্ত্রগুলো সংগ্রহ করেছিল। নির্বাচনের আগে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল এই মজুদের মূল লক্ষ্য।
‎
‎র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের নেটওয়ার্ক খুঁজে বের করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বর্তমানে চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম