দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র, ভোটার উপস্থিতিতে উৎসবের আমেজ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 12 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র, ভোটার উপস্থিতিতে উৎসবের আমেজ

‎মোঃ জাকির হোসেন, রাজশাহী:

 

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫৭ (চারঘাট-বাঘা) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবারও বিশেষভাবে আলোচনায় রয়েছে। অতীতে ভোট বর্জনের জন্য আলোচিত এ কেন্দ্রটি এবার উৎসবমুখর পরিবেশে সরব হয়ে উঠেছে।
‎সকাল সাড়ে ৭টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভোট শুরুর আগেই নারী ও পুরুষ ভোটারদের আলাদা লাইনে দীর্ঘ সারি। কেন্দ্র চত্বরে ছিল উৎসবের আবহ, ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
‎এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ এবং জামায়াত প্রার্থী নাজমুল হকের মধ্যে। সকাল সাড়ে ৭টায় মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আবু সাইদ চাঁদ। অন্যদিকে একই ইউনিয়নের শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় ভোট দেন নাজমুল হক।
‎মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৭৪ জন এবং নারী ভোটার ১ হাজার ৮১৪ জন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের ভোট বর্জনের কারণে এ কেন্দ্রে একজন ভোটারও ভোট দিতে আসেননি, যা সারাদেশে আলোচনার জন্ম দেয়। পরবর্তী ২০২৪ সালের নির্বাচনেও এ কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ১৭ শতাংশ।
‎তবে এবারের নির্বাচনে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। সরেজমিনে সকাল ৭টার দিকে দেখা যায়, ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন। নারী-পুরুষ উভয় লাইনে ছিল উপচে পড়া ভিড়।
‎ভোট দিতে আসা ষাটোর্ধ্ব শমসের আলী বলেন,দীর্ঘ ১৭ বছর পর মাড়িয়া গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। ২০১৪ সালে কেন্দ্রের ৫০০ গজের মধ্যেও কোনো ভোটার আসেনি। এবার কে কার আগে ভোট দেবে, তা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে।
‎স্থানীয় শিক্ষক রেজাউল করিম জানান, বিগত সময়ে ভয়-ভীতির কারণে অনেক স্থানে কিছু ভোটার কেন্দ্রে গেলেও মাড়িয়া কেন্দ্র ছিল ব্যতিক্রম। বিভিন্ন মামলা ও চাপের পরও তখন কেউ ভোট দিতে আসেননি।
‎কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র দুই ঘণ্টায় মাড়িয়া কেন্দ্রে প্রায় ২১ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন।
‎ভোট প্রদান শেষে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, এ গ্রামের মানুষ ভোট দিতে যেমন জানে, তেমনি অন্যায়ের প্রতিবাদও করতে জানে। পুরো চারঘাট-বাঘা এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। দিনশেষে ধানের শীষের বিজয় হবে বলে আশা করছি।
‎অন্যদিকে শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জামায়াত প্রার্থী নাজমুল হক বলেন,আগে মানুষ ভোট বর্জন করে ইতিহাস সৃষ্টি করেছিল, এবার উৎসবের আমেজ তৈরি করে তার ব্যতিক্রম ঘটিয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম