গাজীপুরে উদ্বোধনের আগেই ভেঙে গেলো রাস্তা
সাকিবুল হাসান শুভ,(ঢাকা):
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় উদ্বোধনের আগেই নবনির্মিত একটি সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। মহানগরীর কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়ক নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় এই বিপর্যয় ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নির্বাচনের ঠিক কয়েক দিন আগে তড়িঘড়ি করে রাস্তার ঢালাই কাজ সম্পন্ন করা হয়। ঢালাই শেষ হওয়ার মাত্র তিন দিন পরেই রাস্তাটিতে ফাটল ধরে এবং বিশাল অংশ দেবে যায়। এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং যতটুকু ঢালাই প্রয়োজন ছিল, তা দেওয়া হয়নি।
সড়কের বড় একটি অংশ কয়েক ফুট নিচে নেমে যাওয়ায় এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
রাস্তার বিভিন্ন অংশে ফাটল আরও প্রশস্ত হচ্ছে এবং সড়কের একটি অংশ ভেঙে কয়েক ফুট নিচে নেমে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন অবস্থায় ওই এলাকার সাধারণ মানুষের মনে দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান জানান, রাস্তাটি নদীর পাড় ঘেঁষে নির্মাণ করা হচ্ছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে এর পেছনে পরিকল্পনার কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাবেন বলে আশ্বস্ত করেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026